1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী

  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও বিএনপি মিডিয়া সেলের সদস্য৷ সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী বলেছেন, ‘দেশকে নিয়ে ভেতরে বাইরে চক্রান্ত চলতেছে। আমাদের আবার হয়তো রাজপথে নামতে হতে পারে। জনগণের ভোটাধিকার আদায় করার জন্য, যারা চক্রান্ত করছে তাদের প্রতিহত করার জন্য ফিট থাকতে হবে।’

সাবেক এই বিচারক আরও বলেন, ‘৫ আগস্ট এ ৩৬ দিন অভ্যুত্থান হয়েছে। বিপ্লব এরপরে শুরু হয়েছে। বিপ্লব করা দীর্ঘ মেয়াদী পরিবর্তন। জনগণের ভোটাধিকার আদায় করার পরিবেশ সৃষ্টি করার এবং  ফ্যাসিবাদের উত্থান যেন আর না হয় তার বিপ্লব চলছে।’

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পশ্চিম গোমদণ্ডী হাজীর পুল এলাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ ফাইনাল খেলার উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ। বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আবুর সভাপতিত্বে ও আমির হাসান জুয়েলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়েট ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মোজাফফর হাসান সিদ্দিকী তুহিন, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, মো.সাজ্জাত হোসেন, ছাত্রদল নেতা আবদুস শুক্কুর রাজা, কৃষক দল নেতা মো.হারিস উদ্দিন,  বিএনপি নেতা জুলফিকার ইসলাম, মোজাম্মেল হক,  জাহাঙ্গীর আলম খোকন, কাজী কামাল ও জামাল উদ্দিন।

ফাইনাল খেলায় সেলিম ম্যানসন ফুটবল একাদশ টাইব্রেকারে আলী রজা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন রেফারি মো. তুহিন ও সহকারী রেফারি দায়িত্ব পালন করেন মো. আরফাত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট