1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

আরব আমিরাতে বোয়ালখালীর এক যুবকের মৃত্যু!

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৫৩২ বার পড়া হয়েছে

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

সংযুক্ত আরব আমিরাতে দুবাই শহরে এসির কাজ করার সময় ভবনের তৃতীয় তলা থেকে  নিচে পড়ে মো. সাখাওয়াত হোসেন (২১) নামের চট্টগ্রামের বোয়ালখালীর এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুলাই ) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের মামা মিজানুর রহমান বাপ্পী
জানান, বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকার একটি দালানে তৃতীয় তলায় এসি মেরামতের কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে যান। এতে সাথে সাথে তার মৃত্যু হয়।

প্রবাসী পিতা মোহাম্মদ আবদুস সালাম বরাত দিয়ে তিনি আরো জানান, সাখাওয়াতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা। বর্তমানে তার মরদেহ দুবাই পুলিশের হেফাজতে রয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে তার বাবার কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান।

নিহত সাখাওয়াত কড়লডেঙ্গা ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের তালুকদার পাড়া প্রবাসী মোহাম্মদ আব্দুস সালামের বড় ছেলে। বর্তমানে তিনি দুবাই শহরে জীবিকার তাগিদে বাবার সাথে থাকতেন।

কড়লডেঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য শহীদুল আলম  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাখাওয়াতের মৃত্যু বিষয়টি শুনে খুবই মর্মাহত হলাম পুরো  এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তার মরদেহ বাংলাদেশে তার নিজ বাড়িতে পৌঁছাতে সপ্তাহের বেশী সময় লাগতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট