1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নাগেশ্বরীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

জাহিদ খান, জেলা প্রতিনিধিঃ

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাগেশ্বরী কেন্দ্রীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এসময় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পরিষদ, নাগেশ্বরী থানা, মুক্তিযোদ্ধা সংসদ, মাধ্যমিক শিক্ষক সমিতি নাগেশ্বরী, বিএনপি উপজেলা শাখা, নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ, নাগেশ্বরী সরকারি কলেজ, পূর্ব সুখাতী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি টেকনিক্যাল স্কুল, গণ অধিকার পরিষদ নাগেশ্বরী শাখা, বণিক সমিতি নাগেশ্বরী, নাগেশ্বরী হাসপাতাল, ফায়ার সার্ভিস নাগেশ্বরী, সোনালী ব্যাংক পিএলসি নাগেশ্বরী শাখা, জনতা ব্যাংক পিএলসি নাগেশ্বরী শাখাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে উপস্থিত সবাই বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট