1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কাতার শাখার অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৮৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:-
কাতারের রাজধানী দোহার ম্যাজিস্টিক হোটেলে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কাতার শাখার নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে ক্বারী মোহাম্মদ ইউসুফকে সভাপতি ও শায়েক মুহাম্মদ হারুন ওমরকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

শায়েখ মাওলানা তোয়াহা’র উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মাওলানা সালাউদ্দিন জাহাঙ্গীর। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কাতার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার এম শাখওয়াত খাঁন, মাওলানা ক্বারী সালমান রহমান, আলহাজ্ব কুতুবুদ্দিন জসিম, আলহাজ্ব ওয়াহিদুর রহমান, কামাল আহমেদ খান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় কাতারে ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ এখন স্থগিত আছে এবং তা পুনরায় কিভাবে চালু করা যায় তার কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহবান জানালে রাষ্ট্রদূত বিষয়টি আমলে নিয়ে এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
দেশ জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনা করে দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট