1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

আনোয়ারায় পবিত্র আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (সা:) নূরানী মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী

সিনিয়র স্টাফ রিপোর্টার:

আনোয়ারা উপজেলার বটতলী ওয়াদ্দার পাড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও ফাতিহা ইয়াজদাহুম এবং পাড়ার সকল মরহুম-মরহুমাদের ইছালে সাওয়াব উপলক্ষ্যে আজিমুশশান নূরানী মাহফিল সম্পন্ন হয়।
৫ জানুয়ারী (রবিবার) বাদে মাগরিব হতে গভীর রাত পর্যন্ত বটতলী ওয়াদ্দার পাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত মাহফিলে বটতলী ওয়াদ্দার পাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবদুল মোমেন আনোয়ারী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার কুতুবদিয়া কুতুব শরীফ দরবারের সাজ্জাদানশীন হযরতুল আল্লামা আলহাজ্ব জিল্লুল করিম মালেকী আল-কুতুবী (মা.জি.আ)।

বক্তব্য রাখেন যথাক্রমে রাউজান উরকিরচর মুহাম্মাদিয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ্ব হাসান রেজা আল-কাদেরী (মা.জি.আ)।
সীতাকুণ্ড তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার মুদাররিস ও মোহছেন আলী জামে মসজিদের খতিব মাওলানা আসিফ রায়হান কাদেরী, বটতলী রুস্তমহাট কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব আল্লামা আবুল কাশেম বিন সৈয়দ ফারুকী। আমন্ত্রিত অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশিষ্ট দরবারী মোহাম্মদ জাকের উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আবু তালেব, হাফেজ মাওলানা বোরহান উদ্দিন আল-কাদেরী, মাওলানা মো.শাহেদ।
নাতে রাসুল (সা:) পরিবেশন করেন শায়ের মোহাম্মদ আহসান হাবীব কাদেরী ও শায়ের মোহাম্মদ মাসুম আলী আনোয়ারী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট