1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

আনন্দ মিছিল শেষে ফেরার পথে পুলিশের গুলিতে নিহত ওমর

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৭৫৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

ঢাকার উত্তরায় আনন্দ মিছিলে পুলিশের গুলিতে নিহত হয় ওমর বীন নুরুল আবছার (২৩) বোয়ালখালীর এক শিক্ষার্থী।

সোমবার (৫ আগস্ট) বিকেলে আনন্দ মিছিল শেষে বাসায় ফেরার পথে পুলিশের গুলিতে নিহত হয় তিনি।

নিহত ওমর বীন নুরুল আবছার উপজেলার আকুবদন্ডী ২ নম্বর ওয়ার্ড হাজী দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির সৌদি প্রবাসী মো. নুরুল আবছারের ছেলে ওমর ৫ ভাই ১ বোনের মধ্যে সে তৃতীয় ।

সাভার উত্তরা সেক্টর ১৪/১৮ নাম্বার রোড বন্ধুদের সাথে ভাড়া বাসায় থেকে ঢাকার বিমান বাংলাদেশ এয়ারলাইনস ট্রেডিং সেন্টারে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করেন।

নিহতের চাচাতো ভাই ইঞ্জিনিয়ার  আবু বক্কর রাহাত জানান,মিছিল থেকে ফেরার পথে  সাড়ে ৪টার দিকে উত্তরা থানা এলাকায়  পুলিশ গুলি করলে সে মারা যায়। মঙ্গলবার ভোর ৪টায় লাশ বাহী গাড়ি করে ওমরের লাশ বাড়িতে নিয়ে আসা হয়।

নিহতের ছোট ভাই আম্মার বীন নুরুল আবছার বলেন আমার ভাইতো কোনো দোষ করেনি কেন আমার ভাইকে পুলিশ গুলি করল। আমি এর বিচার চাই।
তিনি আরো বলেন, আমার বাবা সৌদি প্রবাসী। বাবা দেশে ফিরবেন বুধবার সকালে। তাই বুধবার বাদে আসর বোয়ালখালী উপজেলার  কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।জানাযার নামাজ শেষে নিহত ইন্জিনিয়ার ওমর বীন নুরুল আবছারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট