1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

আকুবদন্ডী ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

সিডিএফএ মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ (অনুর্ধ্ব-১৩) এ অংশগ্রহণের লক্ষ্যে বোয়ালখালীর আকুবদন্ডী ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বোয়ালখালী উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আকুবদন্ডী ক্রীড়া সমিতির আয়োজনে এই জার্সি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওমর ফারুক এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক টিটুন দে টিটু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছের, ক্রীড়া সম্পাদক সাইফুদ্দিন শরিফ, নুর হোসেন, মো. শফিউল করিম, ডা. সৈয়দ মো. হোসেন ফাহাদ, প্রশিক্ষক আব্দুর শুক্কুর রানা, মো. রুবাই, অন্তু নাথ ও মো. রিজভী।

বক্তারা বলেন, আকুবদন্ডী ক্রীড়া সমিতির ঐতিহ্য ধরে রাখতে হলে নিয়মিত অনুশীলনের মাধ্যমে দক্ষ খেলোয়াড় গড়ে তোলা প্রয়োজন। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং সমিতির ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট