1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী

অধ্যক্ষ আল্লামা মুফতি আব্দুর রহিম আলকাদেরী!আর নেই

  • প্রকাশিত: শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৩৪৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী
খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মূফতি আব্দুর রহিম আলকাদেরী(৫৭)  ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
শুক্রবার (২১ জুন) সকাল ১০ টার দিকে শাহ্ মাবুদিয়া দরবার শরীফে হঠাৎ তিনি শারীরিক অসুস্থতা বোধ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক কাজী শাহী এমরান কাদেরী।
তিনি ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা আলকাদেরী (র.) এর প্রধান খলিফা আল্লামা শাহসুফি মোহাম্মদ আবদুল মাবুদ আলকাদেরী (র.)’র বড় ছেলে এবং সাজ্জাদানশীন পীর সাহেব হিসেবে হাজার হাজার মুরিদানের রাহবার ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, দুই ছেলেসহ বহু ছাত্র, ভক্ত, মুরিদ, আশেক ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে হুজুরের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এসময় শত শত ভক্ত-অনুরক্ত,শিক্ষ- শিক্ষার্থী,  ও এলাকার সর্বস্তরের মানুষ তার বাড়িতে আসে এবং এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এসময় সকলে কান্নায় ভেঙ্গে পড়েন।

শুক্রবার রাত ৯ টার সময় উপজেলার শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় (লালার হাট) মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে খিতাপচর মাবুদিয়া দরবার শরীফে তাঁর পিতার কবরের পাশে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট