1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

১৫ বছরের লুটপাট-গুম খুনের বিচার হবে: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এরশাদ উল্লাহ

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম বোয়ালখালীতে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, গত ১৫ বছর লুটপাট, গুম খুন করে আজ দেশান্তরি হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গুম খুন করেছে। এসব অপরাধের বিচার করা হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা স্মৃতি সৌধ চত্বরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলমের সভাপতিত্বে এ সভায় প্রধান বক্তা ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী সুজন, উপজেলা বিএনপি নেতা নুরুল করিম নুরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাশেম,আবু আকতার, মো. লোকমান ও হাসান চৌধুরী প্রমুখ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর সদরের  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোমদণ্ডী ফুলতল মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট