1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার

সোনাইমুড়ীতে সরকারি কাজে বাধা, ২ জনের কারাদন্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

রবিউল হাসান, নোয়াখালী:

নোয়াখালীর সোনাইমুড়ীতে মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত। এ সময় সরকারী কাজে বাধা দেয়ায় ২ জনকে আটক করে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় সোনাইমুড়ী থানার পূর্বপাশে মেসার্স মদিনা এন্টারপ্রাইজের সামনে ঘটণাটি ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নোয়াখালী-ঢাকা মহাসড়কের সোনাইমুড়ী অংশে সড়ক দখল করে নির্মাণ সামগ্রী বিক্রি করছে ব্যবসায়ীরা। এমন অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সোনাইমুড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত। অবৈধভাবে সড়কে মালামাল রাখায় সরকারী নিয়ম অনুযায়ী জব্দ করা কালে সোনাইমুড়ী থানার পূর্ব পাশে অবস্থিত মেসার্স মদিনা এন্টারপ্রাইজের কর্মকর্তা ও কর্মচারীরা বাধা প্রদান, পিকআপের গ্লাস ভাংচুর এবং দায়িত্বরত পুলিশ কনস্টেবল সালাউদ্দিনকে হুমকি দেয়। তারই জেরে ভ্রাম্যমান আদালত পলাশ কুমার মজুমদার ও ইউসুফকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত বলেন, নোয়াখালী-ঢাকা মহাসড়কের সোনাইমুড়ী বাজারের রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে বিক্রি করে আসছে। এতে জনসাধারণের চলাচলে ভোগান্তি ও প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স লোকমান এন্ড সন্স ও মেসার্স মদিনা এন্টারপ্রাইজের রাস্তার উপর নির্মাণ সামগ্রী ভিটি বালি, সিলেকশন বালি ও রড জব্দ করা হয়। এ সময় সরকারি কাজে বাধা দেয়ায় দুজনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট