1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৯৭ বার পড়া হয়েছে

রবিউল হাসান, সোনাইমুড়ী (নোয়াখালী):

নোয়াখালীর সোনাইমুড়ীতে চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের মুখে ফুটেছে হাসি, ফসলের মাঠেই পার করছেন ব্যস্ত সময়।

সোমবার (৫ মে) উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, মাঠে ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। অনেক মাঠের ধান ইতোমধ্যে কেটে ফেলেছেন চাষীরা।

তবে গত সপ্তাহে কয়েক দফা আকষ্মিক বৃষ্টিপাতে অনেক কৃষকের মাঠের ধান ভিজে গেছে। আতঙ্কও বিরাজ করছিলো অনেকের মনে। তবে, তেমন একটা ক্ষতি হয়নি বলে জানিয়েছেন চাষিরা।

উপজেলার ১ পৌরসভা এবং ১০ ইউনিয়ন থেকে খবর নিয়ে জানা যায়, শতকরা ৯৫ ভাগ ধান কেটে ফেলেছেন কৃষকেরা। ধান মাড়াইয়ের কাজও চলছে পুরোদমে। আবহাওয়া অনুকূলে থাকলে এক সপ্তাহের মধ্যেই শতভাগ ধান কর্তন সম্পন্ন হবে এমন দাবি কৃষকদের।

উপজেলার রুহুল আমিন নগরের সহিদ উল্লাহ, আমিরাবাদের কামাল, বগাদিয়ার জালাল, হাটগাঁওয়ের সজিব, কালুয়াইয়ের জামাল দেশবার্তাকে জানান, চলতি মৌসুমে ধানের ফলন গত কয়েক বছরের তুলনায় অনেক ভালো কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির ঘটনাও হয়নি বল্লেও চলে। যে কারণে পাকা ধানের ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি। আমরা আশাবাদী আবহাওয়া ভালো থাকলে আমরা এক সপ্তাহের মধ্যে ধান কাটা পুরোপুরি শেষ করতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট