1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, পটিয়ায় একাওর সম্মুখযুদ্ধে পাক-বাহিনী পরাজয় দিবস উপলক্ষে গেরিলা বাহিনীর বিজয় উৎসব পালন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা: হিংসা বিদ্বেষ দূর হোক, সুন্দর পৃথিবী গড়ে উঠুক সোনাইমুড়ীতে সরকারি কাজে বাধা, ২ জনের কারাদন্ড সন্ত্রাস-চাঁদাবাজির সাথে কোনো আপোষ হবে না -এরশাদ উল্লাহ পটিয়ায় মসজিদের ছাদ ও মিম্বর  ভাঙচুর, উক্তেজনা সংঘর্ষের আশংকা,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত চন্দনাইশে বেগম রোকেয়া দিবস উদযাপন চন্দনাইশে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ চট্টগ্রাম জেলা প্রশাসক

সুরঙ্গের ভেতর থেকে বোয়ালখালীতে যুবলীগ নেতাকে আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম বোয়ালখালীতে ঘরের আন্ডারগ্রাউন্ডে সুরঙ্গে লুকিয়ে থাকা যুবলীগ নেতা মো.শওকত হোসেন খোকন ওরফে খোকন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খোকনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

খোকন উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের ছনদণ্ডী গ্রামের ফারুকী পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে। সে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক।

থানা সূত্রে জানা গেছে, গত বছরে ৫ আগস্টের পর দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে দেয়াল লিখন, পোস্টারিং করে দলীয় কর্মসূচি পালন করে আসছিলো খোকন। পাশাপাশি গুজবও ছড়িয়ে যাচ্ছিল সমানতালে। তাকে ধরতে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েও ব্যর্থ হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, সে অত্যন্ত দুর্ধর্ষ। কৌশলী ভূমিকা পালন করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে যাচ্ছিল। তার গতিবিধি নজরদারির মধ্যে দিয়ে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

তিনি জানান, মঙ্গলবার ফজরের নামাজ পরেই খোকনে বাড়ি এলাকায় অবস্থান করে পুলিশ। সে বাড়িতে প্রবেশ করার পরপরই অভিযান শুরু করা হয়। তবে ঘরে তাকে পাওয়া গেল না। পরে ঘরের টাইলসের নিচ দিয়ে করা একটি আন্ডারগ্রাউন্ডের সন্ধান মেলে। সেই আন্ডারগ্রাউন্ডের এক সুরঙ্গ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোকনে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট