1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. সোলাইমান ফারুকী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের শাহাদাত বার্ষিকী পালিত বিগত ১৭ বছর আওয়ামী লীগের নিরীহ ভাইয়েরা ভোট দিতে পারেননি-এরশাদ উল্লাহ সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন,

শিশুদের সঠিক পথে রাখার প্রধান প্রতিষ্ঠান হলো পরিবার: গোলটেবিল বৈঠকে বক্তাদের অভিমত

  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

 

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে ‘উন্নত বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষাপটে শিশুদের শিক্ষা স্বাস্থ্য এবং নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে পারিবারিক সচেতনতা’ শীর্ষক গোলটেবিল বৈঠক আজ ২৪ মে শনিবার সকাল ১১টায় হোটেল এশিয়ান এসআর’র কনফারেন্স রুমে দৈনিক চাটগাঁর চোখ সম্পাদক এ কে এম জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের ব্যুরো চীফ জাহিদুল করিম কচি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশ্যাল ম্যাজিস্ট্রাট মোঃ শোয়েব উদ্দিন খান, চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, ব্যারিস্টার সওদাতুল আনোয়ার খান, প্রিমিয়ার ইউনির্ভাসিটির রেজিষ্ট্রার ও গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির, অপর্নাচরণ সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ আবু তালেব বেলাল, নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান জাহাঙ্গীর, চিটাগং এক্স শাহীন এসোসিয়েশনের প্রেসিডেন্ট এড. এনামুল হক, সিআরএস টিভির চেয়ারম্যান সেলিম নুর।

দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শাহনাজ ইসলাম, লায়ন নুর আক্তার জাহান, এড. রোকসানা আকতার, হাসান মুরাদ চৌধুরী মামুন, মোঃ ফজলুল হক চৌধুরী বাপ্পী, নেছার আহমদ খান, মোঃ রুবেল মাহমুদ, ডা. আর কে রুবেল, মোঃ এমরান, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, হাসনা জান্নাত মিকাত, খালেদা আক্তার চৌধুরী, মোর্শেদ আলম, সালমা বেগম, নীলিমা বড়–য়া। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা শাহ ফাইজুল করিম চৌধুরী বদরি।

বক্তারা বলেন, পারিবারিক বন্ধন শিশুদের বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সহায়তা করে। শিশুদের চাওয়াকে গুরুত্ব দেয়ার পাশাপাশি তাদের বোঝাতে হবে ধৈর্যের সাথে।প্রযুক্তিতে আসক্ত না হয়ে তারা যেন ভালো দিকগুলো গ্রহণ করে তাদের মানসি দিক থেকে সেভাবে প্রস্তুত করতে হবে।শিশু ধর্ষণ,খুন নির্যাতনে থাকে কিছু সংখ্যক দুষ্কৃতিকারি।একমাত্র কঠিন শাস্তিই তাদের রুখতে পারে।শাসন ও স্নেহে শিশুদের গড়ে তুলতে হবে। শিশুরা বিপথে গিয়ে হারিয়ে যাবেনা,সুপথে থেকে সমুজ্জ্বল হবে।আর বড়দের বিশেষ করে পরিবার,রাস্ট্র ও সমজকে তাদের বেড়ে ওঠার উপযোগী পরিবেশ সৃষ্টি করে দিতে হবে।শিশুদের জন্যই গড়তে হবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম।

সোশ্যাল মিডিয়া নয়, ইতিবাচক ভূমিকা রাখতে হবে সংবাদ মাধ্যমকে।আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকেও হতে হবে দায়িত্ব সচেতন।গোল টেবিল বৈঠকের সুপারিশমালা জনসচেতনতা সৃস্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট