1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

শাকপুরা চৌমুহনী ব্যবসায়ী সমিতির নির্বাচন সভাপতি রাসেল, সম্পাদক মোহরম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালীতে শাকপুরা চৌমুহনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচনে সভাপতি পদে মতিউর রহমান রাসেল ও সাধারন সম্পাদক পদে মোহরম আলী নির্বাচিত হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) এ সমিতির ৮টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে মতিউর রহমান রাসেল হারিকেন প্রতীকে ১৯২ ভোট ও সাধারণ সম্পাদক পদে মোহরম আলী তালা চাবি প্রতীকে ২২৯ ভোট পেয়ে বিজয়ী হন।

এছাড়া সহ-সভাপতি পদে সাজ্জাদ হোসেন, সহ- সাধারন সম্পাদক পদে কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে এমরান হোসেন, দপ্তর সম্পাদক পদে ডা. ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক পদে জসিম উদ্দিন, প্রচার সম্পাদক পদে কাজী আবু তালেব নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ধর্মবিষয়ক সম্পাদক পদে আবদুল খালেক এবং সদস্য পদে মো: ফরিদ, দেবরাজ আচার্য্য ও মো. আরাফাত।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রাসেল চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট