1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

শহীদ জালাল উদ্দিন সোহেল স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পে মেয়র ডা. শাহাদাত হোসেন

  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ

নগরীর স্বাস্থ্য সেবায় নাগরিক উদ্যোগ প্রশংসনীয়

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ জালাল উদ্দিন সোহেলের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই ফ্রি মেডিকেল ক্যাম্প একটি মানবিক উদ্যোগ।

শনিবার হাজী ক্যাম্প একাদশ আয়োজিত শহীদ জালাল উদ্দিন সোহেল স্মৃতি স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম জালাল উদ্দিন সোহেল এর ৮ম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং করব জেয়ারত করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি বিএনপি নেতা সাঈদ আল নোমান ও সাবেক বিএনপি নেতা এস কে খোদা তোতনসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

মেয়র বলেন, শহীদ জালাল উদ্দিন সোহেলের মতো সমাজ সচেতন ব্যক্তিদের স্মরণে আয়োজিত কর্মসূচি আমাদের অনুপ্রেরণা যোগায়। এর মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতা প্রকাশ পায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী রেজা এবং সঞ্চালনা করেন ফারুক উদ্দিন খান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সামশুল আলম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্যাহ, জহুর মিয়া, এস.এম. দিদারুল হক, জামাল উদ্দিন বাবু ও জহুর মিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট