1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান

রাতের মধ্যেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর চেষ্টা চলছে: পলক

  • প্রকাশিত: সোমবার, ২২ জুলাই, ২০২৪
  • ৭৫০ বার পড়া হয়েছে

আজ রাতের মধ্যেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার (২২ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে। আজ রাতের মধ্যেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর সর্বোচ্চ চেষ্টা চলছে।দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকায় সব ধরনের ডিজিটাল সেবায় ধস নেমেছে। এতে দেশের মানুষের স্বাভাবিক জীবন যাপনেও বড় ধরনের ধাক্কা লেগেছে। মোটা অঙ্কের অর্থনৈতিক লোকসান গুণতে হচ্ছে ব্যবসায়ীদের।’
ইন্টারনেট না থাকায় মানুষ সামাজিকমাধ্যমে ঢুকতে পারছে না। ইন্টারনেটভিত্তিক ভয়েস ও ভিডিও কল সুবিধারও বাইরে আছেন তারা। এছাড়া অনলাইনে লেনদেনসহ নিত্যদিনের বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে।
কয়েক কোটি মানুষের জীবিকা নির্ভর করছে মোবাইলভিত্তিক অর্থনৈতিক সুবিধার (এমএফএস) ওপর। গেল কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় তাদের হাত এখন কপর্দকশূন্য হয়ে পড়েছে।
প্রিপেইড গ্যাস ও বৈদ্যুতিক মিটারেও রিচার্জ করা সম্ভব হচ্ছে না। ঢাকা ও ঢাকার বাইরের শত শত গ্রাহক বিদ্যুৎহীন অন্ধকারে দিন কাটাচ্ছেন।
মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে বৃহস্পতিবার বিকেলে আগুনের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ব্রডব্যান্ড সঞ্চালন লাইন। এরপর রাত ৯টার পর থেকেই বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা।
ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি বলছে, সাবমেরিন ক্যাবল, আইটিসি থেকে আইআইজি হয়ে আইএসপিদের সরবরাহ করা দৈনিক ৩ হাজার জিবিপিএস ব্যান্ডউইথের পুরোটাই বন্ধ আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট