1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান

ভেজালের ছড়াছড়ি” …..আমিরুল ইসলাম কবির

  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৫০৪ বার পড়া হয়েছে

চালে ভেজাল,ডালে ভেজাল

ভেজাল তিলে তেলে
আরো কতো ভেজাল দেখি
নিত্য হাটে বাজারে

মাছে ভেজাল,মাংসে ভেজাল
ভেজাল পানে চুনে
আরো কতো ভেজাল আছে
দোকানীর সব দোকানে

খাদ্যে ভেজাল,ওষুধে ভেজাল
ভেজাল আরো দলিলে
নেতা ভেজাল,নেশায় ভেজাল
ভেজাল উকিল ও পুলিশে

প্রেমিক ভেজাল,প্রেমিকা ভেজাল
চকচকা নোটে ভেজাল
আছে ভেজাল মানুষে

নেতা ভেজাল,নীতি ভেজাল
ভেজাল আছে রাজনীতিতে
মাঝে মাঝে ধরা পড়ে
ভেজাল সাংবাদিকও যে

আমলা ভেজাল,চামচা ভেজাল
ভেজাল পীর ও ফকিরে
ভেজাল আছে ব্রাহ্মণ ও ঠাকুরে

ভেজালের ভীড়ে আসল উধাও
অনেকেই দেখি খেয়ে যায় ফাও
ভেজাল খেয়ে পেট হলো নষ্ট
তবু নেই যেনো বাঙ্গালীর কষ্ট

কে কার ভক্ত সে যতই হোক শক্ত
দুষ্টের দমনে আসবে যারা
তারা কিন্তু পাকা পোক্ত

কারো কারো লাগতে পারে আঁত এ ঘা,
করতে পারে বিরুপ মন্তব্য
তবু লিখে গেলাম কিছু সত্য বয়ান
সবার প্রতি ভালোবাসা অবিরাম

আর এসব ভেজাল রুখতে হলে
সময় এসেছে হতেই হবে শক্ত
………হতেই হবে শক্ত।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট