1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

ভিলেজ এফসি ফুটবল একাদশ ৭ গোলে জয় লাভ চন্দনাইশে ছাদেক মোহম্মদ পাড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়ার স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ পৌরসভার ছাদেক মোহাম্মদ পাড়া তরুন উন্নয়ন সংগঠনের উদ্যোগে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’২৪ এর ফাইনাল খেলায় ভিলেজ এফসি ফুটবল একাদশ ৭-১ গোলে মোজাহের পাড়া ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
৩১ জানুয়ারি বিকেলে ছাদেক মোহাম্মদ পাড়া বিলে খেলার প্রথমার্ধে ভিলেজ এফসি ৩-১ গোলে মোজাহের পাড়া ফুটবল একাদশকে পিছে ফেলে এগিয়ে যায়। দ্বিতীয়র্ধে পর পর ৪টি গোল করে ভিলেজ এফসি ৭-১ গোলে জয় লাভ করে। বিজয়ী দলের জিহান ৪টি, সোহান ৩টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। খেলায় সাকিব ম্যান অফ দ্যা ম্যাচ, জিহান সেরা গোলদাতা, আকরাম সেরা গোল রক্ষক জহুরুল লাল দত্ত সেরা দর্শক নির্বাচিত হন। খেলা শেষে সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন মদিনা প্রবাসী রফিকুল ইসলাম, উদ্বোধক ছিলেন সাইফুল ইসলাম হিরু, বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে এনামুল হক এনাম, আকতার উদ্দীন, মহিউদ্দীন, সিরাজুল ইসলাম, আবদুর রহিম, নাজিম উদ্দীন, শিক্ষক সৃজন, ইমরানুল হক, আবু জাফর, সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের সভাপতি মো. ইছহাক। ধারা বর্ণনায় ছিলেন আবুদল মান্নান আজাদ, মাহবুব আলম, আহমদ জমির, খেলা পরিচালনায় ছিলেন বিশিষ্ট খেলোয়াড় মো. হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট