1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মো. জিসান (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড পূর্ব বেপারীপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিসান স্থানীয় চৌধুরীহাট এলাকার একটি স্টিলের আলমারি তৈরির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। তিনি কধুরখীল এলাকার মো. সোলাইমান বাবুর্চির ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।

তিনি আরও বলেন, জিসান মৃত্যুর আগে গভীর রাত পর্যন্ত এক বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলেছেন। ওই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহতের বাবা মো. সোলাইমান বাবুর্চি বলেন, “প্রায় এক মাস আগে কক্সবাজার যাওয়ার কথা বলে বন্ধুদের সঙ্গে ঢাকা গিয়েছিল জিসান। পাঁচ-ছয় দিন পর বাড়িতে ফিরে সারাক্ষণ মোবাইলে বন্ধুদের সঙ্গে কথা বলত। পরিবারের কারো সঙ্গে সে কথা বলত না। এমনকি ঘরের খরচ দেওয়া বন্ধ করে দেয়। তার মায়ের স্বর্ণালঙ্কারও বিক্রি করে দিয়েছে। হয়তো কোথাও ঋণ হয়েছিল, কিন্তু আমাদের কিছু বলেনি।”

পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট