1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. সোলাইমান ফারুকী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের শাহাদাত বার্ষিকী পালিত বিগত ১৭ বছর আওয়ামী লীগের নিরীহ ভাইয়েরা ভোট দিতে পারেননি-এরশাদ উল্লাহ সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন,

বোয়ালখালীতে কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালী উপজেলার কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির অভিষেক এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবগঠিত কমিটির সভাপতি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর।

প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে ও শিক্ষার্থী দিঘি চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, প্রকাশ কুমার ঘোষ প্রমুখ।

এ উপলক্ষে অনুষ্ঠানে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থী নাফিজা সুলতানা রাইসা, প্রেমা চৌধুরী, হুমায়রা আদিবা ফাইরুজ, দীঘি চৌধুরী, স্নেহা চৌধুরী, মিথিলা শীল, সৃষ্টি চৌধুরী, অনন্যা চৌধুরী, তাহজীম রহমান, ইসরাত জাহান, নুর জাহান বেগম ও নাদিয়া সুলতানা।

প্রধান অতিথি বক্তব্যে মোহাম্মদ আজগর বলেন,প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। নারীদের যতবেশি সুশিক্ষায় শিক্ষিত করে তুলবো, পরিবার, সমাজ এবং রাষ্ট্র ততবেশী উন্নত ও সমৃদ্ধ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট