1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী

বোয়ালখালীতে এসএসসি পাসের হার কমলেও জিপিএ-৫ বেড়েছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার পাসের হার কিছুটা কমলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এ বছর বোয়ালখালী থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ২শত ২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৫০২ জন। পাসের হার ৭৭ দশমিক ৪৯ শতাংশ। তবে গত বছর এই হার ছিল ৮১ দশমিক ৯৯ শতাংশ।

অন্যদিকে, এবার জিপিএ-৫ পেয়েছে ১৮৪ জন শিক্ষার্থী, যা গত বছরের ১১৫ জনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৩টায় বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে  এ তথ্য জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম।

তিনি বলেন, “আমি দিন-রাত চেষ্টা করেছি। পরীক্ষার আগ মুহূর্তেও শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে প্রস্তুতির খোঁজ নিয়েছি, মনোবল জুগিয়েছি। তবুও বাস্তবতা ভিন্ন চিত্র দেখাল। ফল প্রত্যাশামতো হয়নি। তবে জিপিএ-৫ প্রাপ্তির হার কিছুটা স্বস্তি দিয়েছে।”

ফল বিশ্লেষণে জানা গেছে, উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার সর্বোচ্চ—৮৯ দশমিক ৩৫ শতাংশ। বিদ্যালয় পর্যায়ে এ হার ৭৭ দশমিক ৪৯ শতাংশ হলেও মাদ্রাসা পর্যায়ে তা নেমে এসেছে মাত্র ৫৪ দশমিক ৯৭শতাংশে।

এদিকে উপজেলার সৈয়দপুর হাসান-শাহীনুর একাডেমি শতভাগ পাসের কৃতিত্ব দেখিয়েছে।

শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম আরও বলেন, “প্রশাসনিক সহায়তা ও সামাজিক প্রত্যাশার সমন্বয়ে আমরা আরও ভালো ফলাফল আশা করেছিলাম। আগামীতে সবাই মিলে কাজ করলে নিশ্চয়ই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট