1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. সোলাইমান ফারুকী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের শাহাদাত বার্ষিকী পালিত বিগত ১৭ বছর আওয়ামী লীগের নিরীহ ভাইয়েরা ভোট দিতে পারেননি-এরশাদ উল্লাহ সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন,

পটিয়ার হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের বিজয়া সম্মেলন “২৫

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

[প্রদীপ্ত চক্রবর্তী ]

চট্টগ্রামের পটিয়া উপজেলার শীর্ষস্থানীয় সংগঠন হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের বিজয়া সম্মেলন ও কৃতি ছাত্র ছাত্রী সংবর্ধনা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ।
বিজয়া সম্মেলন উপলক্ষে দিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকালে শ্রী মা দুর্গা চরণে পুষ্পাঞ্জলি প্রদান , দুপুরে প্রতিমা বিসর্জন , প্রসাদ বিতরণ , সন্ধ্যায় বিজয়া সম্মেলন ।
শ্রীমদ্ভগবত গীতা পাঠ , স্বপ্নকুন্জ সংগীত একাডেমীর সমবেত সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা ঘটে । প্রকৌশলী কনক চৌধুরী বাবুর সভাপতিত্বে এবং প্রদীপ্ত চক্রবর্তী রনন , রাজু দাশগুপ্ত ও অদ্রি পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অতিথি ছিলেন দীপক কান্তি সরকার , দেবব্রত দাস বটু , প্রকৌশলী রাজীব দাশ । বক্তব্য রাখেন শ্রী যীশুকেষ বিশ্বাস , সরোজ কান্তি পাল , অরুপ চৌধুরী , ডা: সন্জীব চক্রবর্তী অপু , দীপেশ চৌধুরী দেবু ।
দ্বিতীয় পর্বে ছিল শিক্ষা স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ ।
তৃতীয় পর্বে ছিল কৃতি ছাত্র ছাত্রী সংবর্ধনা ।
চতুর্থ পর্বে ছিল স্বপ্নকুন্জ সংগীত একাডেমীর পরিবেশনায় গীতি নৃত্য নাট্য পরিবেশন । চতুর্থ পর্বে ছিল মিউজিক্যাল কর্নসাট । মৃদু শীতল শরতের মধ্যরাত অবধি বিপুল সংখ্যক দর্শক এই অনুষ্ঠান উপভোগ করেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট