1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

পটিয়ায় জিরি ওঁকারেশ্বর যোগমঠ প্রতিষ্টাতা স্বামী জীবানন্দ অবধূত’র ৮২তম তিরোধান দিবস উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধি: চটগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ও জিরি ইউনিয়ন সীমানায় স্হাপিত ওঁকারেশ্বর যোগমঠ প্রতিষ্টাতা যোগাচার্য শ্রীমৎ স্বামী জীবানন্দ অবধূত পরিব্রাজক এর ৮২তম তিরোধান দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো দিনব্যাপী ধর্মীয় নানান অনুষ্টানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার(২৯শে আগষ্ট) ওঁকারেশ্বর যোগমঠ পরিচালনা পরিষদের উদ্যোগে দিনব্যাপী অনুষ্টানমালার প্রথম পর্বে অনুষ্টিত ভোর পাঁচ ঘটিকা থেকে মাঙ্গলিক শঙ্খধ্বনী,জাগরন আরতি,চন্ডীপাঠ,জগৎ মঙ্গল কামনায় ব্রহ্মযজ্ঞাহুতি,গুরুপূজা ও ভোগ আরতি।
এতে চন্ডী পাঠে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্বর্নলতা দেবী,সুজন দেব নাথ,বাবু যজ্ঞেশ্বর নাথ খোকন।ব্রহ্মযজ্ঞে পৌরহিত্য করেন শ্রীমৎ শিবানন্দ মহারাজ,শ্রীমদ্ভগবদ গীতাপাঠে ছিলেন বিশিষ্ট গীতাপাঠক ও গীতা প্রশিক্ষক বাবু নিউটন দেব নাথ।
অনুষ্টানের দ্বিতীয় পর্বে অনুষ্টিত হয়েছে স্বামীজীর জীবন আলেখ্য ঘিরে এক স্মৃতিচারন সভা।
এতে ওঁকারেশ্বর যোগমঠ পরিচালনা পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু অরুন কান্তি নাথ মহাজন এর সভাপতিত্বে এবং উওর জিরি জীবানন্দ গীতা সংঘের সভাপতি বাবু প্রনব নাথের সঞ্চালনায় অনুষ্টিত এ স্মৃতিচারন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া যুগ্ম জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবি ও বিশিষ্ট সমাজসেবক বাবু কবি শেখর নাথ পিন্টু।
এতে অনুষ্টানের উদ্ভোধক হিসেবে উপস্হিত ছিলেন আন্দরকিল্লা শ্রীগুরুধাম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী নির্বানানন্দ পুরী মজারাজ।শুভেচ্ছা বক্তব্য রাখেন ওঁকারেশ্বর যোগমঠ পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক বাবু রূপন কান্তি নাথ,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ধর্মীয় প্রবক্তা মাষ্টার দুলাল কান্তি নাথ।বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাবু মৃদুল কান্তি নাথ,অধ্যাপক উৎপল চন্দ্র শীল,এডভোকেট সঞ্জীবন সরকার,সমাজসবক বাবু বিদ্যুৎ চন্দ্র নাথ,বিশিষ্ট ব্যবসায়ী বাবু তপন ধর।ধর্মীয় আলোচনায় ছিলেন চটগ্রাম অখন্ডমন্ডরীর সাবেক সহ-সভাপতি বাবু মনোতোষ মজুমদার,সাবেক সদস্য বাবু অঞ্জন মজুমদার,চটগ্রাম দক্ষিন জেলা হিন্দু মহাজোট সভাপতি ডা. প্রবীর শংকর দাশ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সমাজসেবক যথাক্রমে বাবু অরবিন্দু নাথ,বাবু সমীরন কান্তি নাথ মহাজন,বাবু শ্যামল কান্তি দাশ,বাবু তপন কান্তি নাথ মহাজন,বাবু কৃপাসিদ্ধু নাথ টিঠু,বাবু বাবু রাসেল নাথ,বাবু বিভূতি শীল,সুকুমার নাথ সহ বিভিন্ন মঠ মন্দিরের সাধুসন্ত বৃন্দ।
উল্লেখ্য সভা চলাকালীন সময় দুপুর ২টা নাগাদ দুর-দুরান্ত থেকে আগত স্বধর্ম পিপাসু হাজারো ভক্তদের মাঝে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট