1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ

পকেট কমিটি নয়, ত্যাগীদের স্বীকৃতি চাই: বোয়ালখালী বিএনপি

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৮৭০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বোয়ালখালীতে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) বিকেল ৪টায় গোমদণ্ডী ফুলতল মোড়ে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ সমাবেশের আয়োজন করেন।

এ সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী দিনে উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে কোনো পকেট কমিটি করা হলে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে। এসময় বিগত দিনে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে বাদ দিয়ে জেলা বিএনপির কমিটি ঘোষণা করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, বিএনপি নেতা আজম খাঁন, এস.এম সেলিম, আক্কাস খান, ইকবাল পাশা, আবু ছিদ্দিক, আরিফ চৌধুরী ছোটন, ইঞ্জিনিয়ার এস.এম তারেক, ওয়াহিদুল আলম, এম কপিল উদ্দিন, আব্দুল করিম, শেখ মনির উদ্দিন, মো.আবচার উদ্দিন, মো.কপিল, সোলায়মান মেম্বার, মো. ইউছুপ, শওকত আলী, আবুল বশর, সাইফুদ্দিন, নুরুল আবচার ফারুকী, মো. ইসমাইল, জানে আলম, মো. নজরুল, মো. খালেক, মফিদুল ইসলাম, শহীদুল্লাহ চৌধুরী মানিক, মীর ইলিয়াছ, মো. সাজ্জাদ, মো. আব্দুল মান্নান মনা, সায়েম উদ্দিন টিটু, মহসিন খোকন, ইব্রাহীম চৌধুরী মানিক, মো. ইব্রাহীম, ছাত্রদল নেতা আরমান, পারভেজ, জিকু, জাহেদ ও সাজ্জাদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট