1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

নাগেশ্বরীতে পলাতক চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন, প্যানেল চেয়ারম্যান গঠনের দাবি

  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯০ বার পড়া হয়েছে

জাহিদ খান, জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলীর দীর্ঘ অনুপস্থিতির কারণে নাগরিক সেবা ব্যাহত হওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। স্থানীয়রা অভিযোগ করেছেন, চেয়ারম্যান পদে বহাল থাকলেও তিনি পরিষদে অনুপস্থিত থাকায় সাধারণ জনগণ বিভিন্ন প্রশাসনিক ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে বেরুবাড়ী বাজারে ইউনিয়নবাসী ও ইউপি সদস্যদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, কৃষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান সোলায়মান আলী পরিষদে অনুপস্থিত থাকায় ভোটার তালিকা হালনাগাদ, জন্ম ও মৃত্যু সনদ প্রদান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অনুদান, ভিজিডি-ভিজিএফ, টি-আর, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ফলে ইউনিয়নবাসী নিয়মিত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এছাড়া, স্থানীয়রা অভিযোগ করেন, পরিষদে চেয়ারম্যানের স্বাক্ষর না থাকায় নানান দাপ্তরিক কাজ আটকে যাচ্ছে। ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে গরিব ও অসহায় মানুষ সরকারি অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে চেয়ারম্যানের অনুপস্থিতির সমাধান চেয়ে বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, যদি চেয়ারম্যান নিজ দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখতে প্যানেল চেয়ারম্যান গঠন করা উচিত। এতে ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষকে আর দুর্ভোগ পোহাতে হবে না।

মানববন্ধনে উপস্থিত বক্তাদের মধ্যে ওমর ফারুক হাজী, পল্লী চিকিৎসক আব্দুল আউয়াল বাবলু, আক্কাস আলী, মাহালম মিয়া, আব্দুস সাফি মোল্লা ও রুবেল মিয়া বক্তব্য রাখেন। তারা সবাই চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতির প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়ে দ্রুত সমাধান চায় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট