1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

টেম্পো উল্টে বোয়ালখালীতে একই পরিবারের তিনজন সহ আহত ৬

  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম বোয়ালখালীতে কানুনগোপাড়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি সিএনজি টেম্পো  উল্টে অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে  উপজেলার অলি বেকারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সুজন নাথের ছেলে অন্তু নাথ (১৩), সুজন নাথের স্ত্রী প্রীতি নাথ (৩৪), হরি মোহন নাথের ছেলে সন্তোষ নাথ (৬১) তার স্ত্রী বিনতী নাথ (৫০), সন্তোষ নাথ ছেলে বিকাশ নাথ (৩১), সন্তোষ নাথের স্ত্রী বেবী নাথ (৫৫)। আহতরা সবাই খরণদ্বীপ এলাকার।

প্রত্যক্ষদর্শীরা জানান, কানুনগোপাড়া থেকে যাত্রী নিয়ে নগরীর উদ্দেশ্যে টেম্পোটি যাচ্ছিল, হঠাৎ অলি বেকারি এলাকায় টেম্পোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে যায়। এতে গাড়িতে থাকা অনেক যাত্রী আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

তারা আরও জানান, চলন্ত অবস্থায় হঠাৎ ব্রেক করার কারণে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। অতিরিক্ত গতির কারণেই এমনটি হয়েছে তাদের ধারনা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা আকতার জানান, হাসপাতালে আহত অবস্থায় ৬জনকে আনলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে সন্তোষ নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট