1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী

জমকালো আয়োজনে দোহাজারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন জাতীয় মহিলা ফুটবলর ঋতুপর্ণা চাকমা

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
জমকালো আয়োজনে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা খেলোয়াড় সমিতি কর্তৃক আয়োজিত দোহাজারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন হয়েছে।
১৮ জানুয়ারি (শনিবার) বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভায় সাঙ্গু নদীর পশ্চিম তীরবর্তী মাঠে খেলা অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে দোহাজারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহাজারীর কৃতি সন্তান আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি ও সাবেক ফুটবলার বশির উদ্দিন খান মুরাদ। উপস্থিত ছিলেন দোহাজারী প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দীন বাবলু, দোহাজারী আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শাহ্ আলম, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আসকর খান বাবু, শওকত খান সাকু, দোহাজারী ফুটবল খেলোয়াড় সমিতির সদস্য মো. ফেরদৌস, মো. মামুন, মো. ওয়াসিম, মো. শিমুল, আরিফুল ইসলাম সুমন, মো. এনাম, মো. শিপন, মুহিম বাদশা, মো. মাহাবু, মো. রিমন, মো. আবুল হাসান প্রমুখ। প্রথম দিনে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দুই শক্তিশালী দল অংশগ্রহণ করেন,
১। পটিয়া কোলাগাঁও মোহাম্মদ নগর ফুটবল একাডেমি।
২। চট্টগ্রাম পতেঙ্গা ফুটবল ক্রীড়া চক্র।
খেলায় ট্রাইব্রাকারে পতেঙ্গা ফুটবল ক্রীড়া চক্রকে পরাজিত করে, জয় পেয়েছে পটিয়া কোলাগাঁও মোহাম্মদ নগর ফুটবল একাডেমি। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোল কিপার মোহাম্মদ আনিস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট