1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী

চাঁপাইনবাবগঞ্জে এমপিওভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান।

  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সারাদেশের সাথে একযোগে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ।

২৫ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদকে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ শাখার সভাপতি মোহাঃ আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়ালী উল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাঃ হাবিবুল্লাহ, আল আমিন, শুভময় দামসহ সংগঠনটির নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর লিখিত স্মারকলিপিতে স্বীকৃতপ্রাপ্ত সকল চলমান নন-এমপিও শিক্ষা পপ্রতিষ্ঠান এমপিওর দাবিসহ নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট