1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, পটিয়ায় একাওর সম্মুখযুদ্ধে পাক-বাহিনী পরাজয় দিবস উপলক্ষে গেরিলা বাহিনীর বিজয় উৎসব পালন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা: হিংসা বিদ্বেষ দূর হোক, সুন্দর পৃথিবী গড়ে উঠুক সোনাইমুড়ীতে সরকারি কাজে বাধা, ২ জনের কারাদন্ড সন্ত্রাস-চাঁদাবাজির সাথে কোনো আপোষ হবে না -এরশাদ উল্লাহ পটিয়ায় মসজিদের ছাদ ও মিম্বর  ভাঙচুর, উক্তেজনা সংঘর্ষের আশংকা,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত চন্দনাইশে বেগম রোকেয়া দিবস উদযাপন চন্দনাইশে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ চট্টগ্রাম জেলা প্রশাসক

চন্দনাইশ মমতাজ বেগম স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণী সভায় কর্ণেল অলি বর্তমান পরিবর্তনের কারণে ধ্বংসের দিকে যাচ্ছে সমাজ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬১১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, যে ছেলেমেয়েরা মা-বাবাকে কাঁদতে বাধ্য করছে, তাদের ইহ ও পরকাল ধ্বংস হয়ে যাবে। প্রত্যেক শিক্ষার্থীকে তার পিতা-মাতার প্রতি শ্রদ্ধা, ভক্তি, সম্মান করার শিক্ষা নিতে হবে। একইভাবে শিক্ষক ও মুরব্বীদের সম্মান করতে হবে। বর্তমান অবস্থায় পরিবর্তনের কারণে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। এ সময় তিনি তাঁর ছেলে অধ্যাপক ওমর ফারুকের শিক্ষা জীবন ও ২২ বছর বিশ্ব বিদ্যালয়ের শিক্ষাকতা জীবন তুলে ধরে আগামী দিনে তাকে দেশের সেবায় কাজ করার সুযোগ করে দেয়ার জন্য প্রত্যেকের মা-বাবা ও আত্মীয়-স্বজনদের বলার অনুরোধ জানান। তিনি বলেন, সম্মানিত ও মেধাবী লোকেরা এগিয়ে আসলে তাদেরকে জায়গা করে দিতে হয়। তাই তিনি তাঁর ছেলেকে যোগ্য হিসেবে দেশের সেবায় জনগণের হাতে ছেড়ে দিয়েছেন বলে জানান। তিনি বলেন, ওয়েবসাইটে তাঁর জীবন বৃত্তান্তে ২৯টি মন্ত্রণালয়ের মধ্যে ২৪টি মন্ত্রণালয়ে বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছেন। অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এ ধরণের বণার্ঢ্য জীবন আর কোন নেতার নেই বলে তিনি দাবী করেন। এ সময় তিনি তাঁর স্কুল জীবনের শিক্ষক চিত্তরঞ্জন দাশের কথা স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধায় অবনত হন। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৬ নভেম্বর সকালে চন্দনাইশ গাছবাড়িয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। পরিচালনা পরিষদের সভাপতি মো. আজিজুল্লাহ’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান আলোচক ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আমজাদ হোসেন, আলোচনায় অংশ নেন অভিভাবক সদস্য আবুল কাশেম, প্রভাষক মো. নাজিম উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলডিপি নেতা আবদুল মাবুদ, মো. মহিউদ্দীন, খোরশেদ আলম সবুজ, মো. মোজাম্মেল হক তালুকদার প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট