1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার

চন্দনাইশে বেগম রোকেয়া দিবস উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে এক জয়িতাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে ১২টায় অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা। সাকি আকতার ও তন্নি দেবের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে অসামান্য অবদান, সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ একটি নারীকে জয়িতা নির্বাচিত করা হয়। তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা।

তারা বলেন, নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা ও সমাজে তাদের অবদানকে সম্মান জানাতেই প্রতি বছর এ জয়িতা সম্মাননা প্রদান করা হয়। নারীদের অদম্য স্পৃহা, সংগ্রামী মনোভাব এবং সমাজের উন্নয়নে তাদের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরে বলেন, নারী উন্নয়ন ছাড়া কোনো উন্নয়নই পূর্ণতা পায় না। জয়িতারা আমাদের প্রেরণা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট