1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

চন্দনাইশে পৃথক মোবাইল কোর্টে স্কেভেটর জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি:

উপজেলার কাঞ্চননগর ও হাশিমপুর পাহাড়ি এলাকায় টিলা কেটে মাটি নিয়ো যাওয়ার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন পৃথক পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি স্কেভেটর জব্দ করেন। গতকাল ৯ জানুয়ারি ভোরে হাশিমপুর আলী শাহ্ মাজার সংলগ্ন এলাকায় আশ্রয়ন প্রকল্পের মাটি কেটে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হন নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন। মাটি দস্যুরা তার যাওয়ার সংবাদ পেয়ে স্কেভেটরসহ সেখান থেকে সরে পড়ে। তিনি পার্শ্ববর্তী ইটভাটায় বিভিন্ন মাটির স্তুপ পরীক্ষা করে ইটভাটার লোকজনদের তার সাথে দেখা করার জন্য বলেছেন বলে জানান। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। অপরদিকে কাঞ্চননগর পাহাড়ি এলাকায় একইভাবে টিলা কেটে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে কোন লোকজন না পেয়ে স্কেভেটর জব্দ করেন। প্রতিদিন সারারাত বিভিন্ন এলাকার ধানী জমির টপসয়েল, পাহাড়ের টিলার মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি দস্যুরা। ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন সংবাদ পেলে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ থানা পুলিশ ও দুই কার্যালয়ের কর্মচারীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট