1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. সোলাইমান ফারুকী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের শাহাদাত বার্ষিকী পালিত বিগত ১৭ বছর আওয়ামী লীগের নিরীহ ভাইয়েরা ভোট দিতে পারেননি-এরশাদ উল্লাহ সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন,

চন্দনাইশে পবিত্র জশনে জুলুছকে স্বাগত জানিয়ে র‍্যালী সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:

মহান পবিত্র ১২ রবিউল আউয়াল আল্লাহ’র প্রিয় হাবীব সরকারে খায়েনাত আঁকা নামদার তাজেদারে মদিনা হুজুর ফুরনূর সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষ্যে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে স্বাগত র‍্যালী সম্পন্ন হয়েছে।

২৯ আগস্ট (শুক্রবার) বাদে জুমা চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া আরিফ শাহ্ পাড়া এলাকাবাসীর উদ্যোগে শত শত বছর পূর্বে প্রতিষ্টিত আরিফ শাহ্ পাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদ থেকে হযরত ওসমান শাহ্ (রাহ.) মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে জুলুছে যোগ দেন মাদ্রাসার ছাত্র, দরবারের ভক্ত মুরিদান ও স্থানীয় মুসল্লীরা। সবার মুখে মুখে ছিল দরুদ শরীফ, জিকির ও নাতে রাসূল সহ ইসলামি স্লোগান আর হাতে ছিল দরবারের পতাকা ও কালেমা খচিত পতাকা নিয়ে জশনে জুলুছ বের করা হয়। এ জুলুছে সদারত করছেন ঐতিহ্যবাহী হাফেজ নগর দরবার গাউছিয়া মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরত শাহ্ সুফি মুফতি সৈয়্যদ আশেকুর রহমান হাফেজ নগরী, মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।
আরো উপস্থিত ছিলেন মাওলানা কামরুদ্দীন নূরী,মোহাম্মদ আয়ুব তাহেরী। জুলুছে শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট