1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, পটিয়ায় একাওর সম্মুখযুদ্ধে পাক-বাহিনী পরাজয় দিবস উপলক্ষে গেরিলা বাহিনীর বিজয় উৎসব পালন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা: হিংসা বিদ্বেষ দূর হোক, সুন্দর পৃথিবী গড়ে উঠুক সোনাইমুড়ীতে সরকারি কাজে বাধা, ২ জনের কারাদন্ড সন্ত্রাস-চাঁদাবাজির সাথে কোনো আপোষ হবে না -এরশাদ উল্লাহ পটিয়ায় মসজিদের ছাদ ও মিম্বর  ভাঙচুর, উক্তেজনা সংঘর্ষের আশংকা,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত চন্দনাইশে বেগম রোকেয়া দিবস উদযাপন চন্দনাইশে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ চট্টগ্রাম জেলা প্রশাসক

চন্দনাইশে এলডিপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র উপজেলা শাখার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর সন্ধ্যায় উপজেলা এলডিপির দ্বি-বার্ষিক সম্মেলন চন্দনাইশ সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি মোতাহের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ইয়াকুব আলী। বিশেষ বক্তা ছিলেন যথাক্রমে সাবেক জেলা সভাপতি এডভোকেট কফিল উদ্দীন চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, এডভোকেট মো. শাহজাহান, জননিরাপত্তা আদালতের পিপি এড. শাহাদাত হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক মনছুর আহমদ, এড. নাছির উদ্দীন চৌধুরী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা। সম্পাদকীয় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আকতার আলম। আলোচনায় অংশ নেন পৌর এলডিপির সভাপতি আইনুল কবির, সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীন ও জসিম উদ্দীন হায়দার, লিয়াকত আলী, সায়েদ ইবনে খায়ের, মো. সায়েদ, মো. রাশেদ, মো. ইয়াকুব, যুবদলের সভপতি মখলেছুর রহমান প্রমুখ।

দল প্রতিষ্ঠার পর সম্মেলনের মাধ্যমে ২য় অধিবেশনে কর্ণেল অলির উপস্থিতিতে মোতাহের মিয়াকে সভাপতি, আকতার আলমকে পুনরায় সাধারণ সম্পাদক করে ৮ জন সহ-সভাপতি, সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, আবদুর রহিম বাদশাকে প্রথম যুগ্ম সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট