1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

চন্দনাইশের আউলিয়া কেরাম ও ওলামা মাশায়েখ গ্রন্হের প্রকাশনা উৎসবে, চট্টগ্রাম একটি চমৎকার উর্বর জায়গা -ইউএনও

  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৪৬৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন বলেছেন। চট্টগ্রাম একটি চমৎকার উর্বর জায়গা। এখানে অনেক জ্ঞানী-গুণী মানুষ জন্ম গ্রহণ করেছেন। যারা সাহিত্য সংস্কৃতি এবং রাজনীতিতে অনেক এগিয়ে। দেশ গঠনে চট্টগ্রামের ভূমিকা অপরিসীম। ইসলাম একটি সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা আমরা জানি। কুরআন হাদিসের প্রত্যেকটা আয়াত এবং হাদিস যদি আমরা আমল করি তাহলে তার মধ্যে আমাদের জন্য সুন্দর আর্দশ রয়েছে। যারা লেখক রয়েছেন তাদেরকে মূল্যায়ন করতে হবে, উৎসাহিত করতে হবে। যাতে ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্ম জানতে পারে। প্রতিটি প্রতিষ্ঠান, লাইব্রেরী ইত্যাদীতে চন্দনাইশের আউলিয়া কেরাম ও ওলামা মশায়েখ বইটি থাকলে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলে উপকৃত হবেন। ১৮ নভেম্বর (সোমবার) সকাল ১০টায় উপজেলা কনফারেন্স রুমে চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা, শিক্ষাবীদ মাওলানা মোহাম্মদ মোজাহেরুল কাদের এর রচিত ২৫ তম প্রকাশনা চন্দনাইশের আউলিয়া কেরাম ও ওলামা মাশায়েখ গ্রন্হের প্রকাশনা উৎসবে ইউএনও প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লেখকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিব হোসেন। মুখ্য আলোচক ছিলেন,সুপ্রিম কোর্ট বার মসজিদ ঢাকার মুফাসসিরে কুরআন পীরজাদা কারী খন্দকার মুহাম্মদ শহিদুল হক।
বিশেষ অতিথি ছিলেন,চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমরান আল হোসাইন,উপজেলা প্রকৌশলী জুনায়েদুল আবছার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, ইউআরসি প্রশিক্ষক আক্তার সানজিদা জাফর পপি, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়,উপজেলা সহকারী শিক্ষা অফিসার তপন পোদ্দার। বিশিষ্ট ছড়াকার ও লেখক সৈয়দ শিবলী সাদিক কফিলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, ইসলামী ব্যাংক চন্দনাইশ শাখার ম্যানেজার মো.এনামুল হক, চন্দনাইশ সোনালী ব্যাংকের ম্যানেজার নজরুল ইসলাম, দোহাজারী আ. রহমান হাই স্কুলের প্রধান শিক্ষক জাফর আহমদ, পিপিএস এর পরিচালক নুরুল হক, কাজী কুতুব উদ্দিন, ওডেব এরিয়া ম্যানেজার মো. মাহাম্মদুল হক, নারীনেত্রী সঞ্চিতা বড়ুয়া, আয়েশা আক্তার আজাদী, কহিনুর আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাস্টের পরিচালক আলহাজ্ব এ.কে.এম নজরুল ইসলাম, ফাতেমা জিন্নাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান আলী, সাংবাদিক আবুল হাশেম, সাংবাদিক মোকতার আহমদ, সাংবাদিক হামিদুর রহমান সাকিল, অবসর প্রাপ্ত পুলিশ অফিসার মো. শফি, শাহাবুদ্দিন।
অনুষ্ঠানে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট