1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চটগ্রাম দক্ষিন জেলা আ’মীলীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে পটিয়ার গরীব, দুঃস্হ পরিবারে খাদ্য সহায়তা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৪০৭ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে গরীব, দুঃখী, দুস্থ-অসহায় প্রায় ৩০০ শত পরিবারকে প্রাথমিক ভাবে আজ সোমবার(২৮শে আগষ্ট) দুপুরের দিকে পৌর সদরের এক কমিউনিটি সেন্টারে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
এ সময় পটিয়া পৌর আ’লীগ সম্পাদক এম এন এ নাছিরের পরিচালনায় আলোচনায় বক্তব্য রাখেন,পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, পৌর আ’লীগ সভাপতি আলমগীর আলম, পৌরসভার প্যানেল মেয়র ইঞ্জিনিয়ার রূপক সেন, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ,কাউন্সিলর সাইফুল ইসলাম,কাউন্সিলর জসিম উদ্দীন,পৌর আ”লীগ সহ-সভাপতি এম নাছির উদ্দীন (পদ্মা), পৌর আ,মীলীগ উপ-প্রচার সম্পাদক নাজিম উদ্দিন, পৌর আ’লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক আ,লীগ ৩ নং ওয়ার্ড সম্পাদক আলমগীর, পৌর
৩ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আবু সৈয়দ ও সম্পাদক মাহাবুল আলম, শফিউল আলম, মনজুরুল ইসলাম, সাইফু, সাইফুল্লাহ পলাশ, জসিম উদ্দিন, আলীগ নেতা প্রনব দাশ, আলীগ নেতা তানিম, দক্ষিণ জেলা মৎস্যজীবি লীগ সম্পাদক সুরেশ দাশ প্রমুখ।
এ খাদ্য বিতরন সময়ে মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, আওয়ামী লীগ এদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনার সফলতায় ও বলিষ্ঠ নেতৃত্বে দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন কাজ হয়েছে। বিভিন্ন উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। আগামী শেখ হাসিনার নৌকার পক্ষে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট