1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

খুলনার দাকোপে ১ শত ১০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

মিজানুর রহমান দাকোপ খুলনা

সুন্দরবন খুলনা রেঞ্জ ও নলিয়ান কোস্টগার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১১০ কেজি হরিণের মাংস সহ আরিফুল সরদার (২৫) নামের ১ জনকে আটক করেছে। সে দাকোপ উপজেলার কালীনগর গ্রামের কিনারুল সরদারের পুত্র।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে ঠাকুরবাড়ি খেয়াঘাট এলাকা হতে অভিযান চালিয়ে এই হরিণের মাংস সহ তাকে আটক করা হয়।
এ সময় তার সাথে থাকা আরও ৪ জন হরিণ শিকারী পালিয়ে যায়। অভিযানকালে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের রেঞ্জ সহযোগী মোঃ ইসমাইল হোসেন, কালাবগী স্টেশন কর্মকর্তা প্রেমানন্দ মজুমদার, সুতারখালী স্টেশন কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমান, নলিয়ান কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার রাজু আহমেদ সহ বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা।
খুলনা রেঞ্জের রেঞ্জ সহযোগী মোঃ ইসমাইল হোসেন জানান, একটি সংঘবদ্ধ হরিণ শিকারী চক্র সুন্দরবন হতে হরিণ শিকার করে তা বিক্রির জন্য লোকালয় নিয়ে যাচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে তা আটক করতে সক্ষম হই।
সুতারখালী স্টেশন কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমান বলেন, আটককৃত আরিফুল সরদার তার সাথে থাকা ৪ শিকারীর পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে।
তার স্বীকারমতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া আটককৃত হরিণের মাংসের ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট