1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, পটিয়ায় একাওর সম্মুখযুদ্ধে পাক-বাহিনী পরাজয় দিবস উপলক্ষে গেরিলা বাহিনীর বিজয় উৎসব পালন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা: হিংসা বিদ্বেষ দূর হোক, সুন্দর পৃথিবী গড়ে উঠুক সোনাইমুড়ীতে সরকারি কাজে বাধা, ২ জনের কারাদন্ড সন্ত্রাস-চাঁদাবাজির সাথে কোনো আপোষ হবে না -এরশাদ উল্লাহ পটিয়ায় মসজিদের ছাদ ও মিম্বর  ভাঙচুর, উক্তেজনা সংঘর্ষের আশংকা,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত চন্দনাইশে বেগম রোকেয়া দিবস উদযাপন চন্দনাইশে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ চট্টগ্রাম জেলা প্রশাসক

কালুরঘাট সেতুতে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত স্টেশন মাস্টার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের কালুরঘাট সেতু এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে আহত হয়েছেন এক রেল কর্মকর্তা। আহত ইকবাল হোসেন লাকসাম জংশন রেলস্টেশনের স্টেশন মাস্টার।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরের দিকে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

রেল সূত্রে জানা যায়, ইকবাল হোসেন ট্রেনের গার্ড ব্রেকের দরজায় দাঁড়িয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। এ সময় পা পিছলে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

পরে কালুরঘাট সেতুর গেটম্যান ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক  নুরুল আলম আশিক বলেন, ‘আহত অবস্থায় ইকবাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ট্রেন থেকে পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে।’

জানালীহাট রেলস্টেশনের মাস্টার নেজাম উদ্দিন বলেন, ‘ইকবাল ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছবি তুলছিলেন। হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান। পরে গেটম্যান তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট