1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার

আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
ঐতিহ্যবাহী কুতুবদিয়ার কুতুব শরীফ দরবার, গাউছে মুখতার হযরতুল আল্লামা শাহ্ আবদুল মালেক আল-কুতুবী মুহিউদ্দীন আ’জমী (রাহ:) বাবাজান কেবলার একনিষ্ঠ ভক্ত, আশেক, বিশিষ্ট দরবারী আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ-সভাপতি পটিয়া পূর্ব চরখানাই গ্রামের সুনামধন্য পরিবারের সন্তান, মরহুম রফিকুল আলম সওদাগরের মেজো ছেলে, মোহাম্মদ আলী আজম (রুবেল) গতকাল বিকাল চারটার সময় ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে, তাঁহার বয়স হয়েছিল (৪০) বছর। তিনি মা, ভাই, বোন আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ঐদিন ১০ ডিসেম্বর (বুধবার) রাত ১০টায় স্থানীয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
মৃত্যুতে শোক:-শাহাজাদা হযরতুল আল্লামা আলহাজ্ব শাহ্ মনিরুল মান্নান মাদানী আল-কুতুবী মাদ্দাজিল্লুহুল আলী, শাহাজাদা আলহাজ্ব শাহ্ শেখ ফরিদ আল-কুতুবী মাদ্দাজিল্লুহুল আলী, শাহাজাদা আলহাজ্ব শাহ্ আতিকুল মিল্লাত আল- কুতুবী মাদ্দাজিল্লুহুল আলী, শাহাজাদা আলহাজ্ব শাহ্ ছৈয়দুল মিল্লাত আল-কুতুবী মাদ্দাজিল্লুহুল আলী, শাহাজাদা হযরতুল আল্লামা আলহাজ্ব শাহ্ জিল্লুল করিম আল-কুতুবী মাদ্দাজিল্লুহুল আলী, শাহাজাদা আলহাজ্ব মাওলানা শাহ্ আবদুল করিম আল-কুতুবী মাদ্দাজিল্লুহুল আলীসহ আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশ’র সকল সদস্যবৃন্দ ও দরবারীর ভক্ত বৃন্দরা, গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট